
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।

মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড গত মাস থেকে অনলাইনে রিচার্জের সুবিধা চালু হয়েছে। ফলে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে র্যাপিড পাসের জন্য একটি অ্যাপ প্রস্তুত করে

মেট্রোরেলের স্থায়ী কার্ড ‘র্যাপিড পাস’ এবং ‘এমআরটি পাস’ রিচার্জ করতে এখন থেকে আর স্টেশনে যেতে হবে না। আজ মঙ্গলবার থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে এই কার্ডগুলোতে টাকা রিচার্জ করা যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে।

সমন্বিত ই-টিকিটিং ব্যবস্থা চালু এবং ভাড়া আদায় সহজ করতে ডিটিসিএ ‘র্যাপিড পাস’ চালু করেছিল। এবার তারাই অনলাইনে কার্ড রিচার্জের নতুন ব্যবস্থা বাস্তবায়ন করছে। একই সঙ্গে এমআরটি পাসেও একই সুবিধা পাওয়া যাবে। বর্তমানে দুটি স্থায়ী কার্ড ব্যবহৃত হচ্ছে—র্যাপিড পাস ও এমআরটি পাস।